• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে মহাজোট প্রার্থীর সমর্থনে উপজেলা আ’লীগের নির্বাচনী সভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ বলেছেন, আমরা যারা মুজিব আদর্শের সৈনিক, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা কিছুতেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করতে পারি না। আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী সিলেট-২ আসনে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দিয়ে মহাজোটের প্রার্থী এহিয়া চৌধুরীকে বিজয়ী করতে হবে। তাই সকল ভেদাবেদ ভ‚লে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। বিশ্বনাথ-ওসমানীনগরে ইনশাহআল্লাহ ‘লাঙ্গল’র বিজয় সুনিশ্চিত।
তিনি মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথে মহাজোট প্রার্থী এহিয়া চৌধুরীর সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশের উন্নয়ন ও শান্তি জন্য মহাজোটের বিকল্প নেই। মানুষ মাত্রই ভুল হতে পারে, তেমনি আমার কোন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। বিগত ৫ বছরের অভিজ্ঞতার আলোকে আমি আগামী দিন এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে এসেছি। এলাকার উন্নয়ন, শান্তি ও সহবস্থানের রাজনীতির ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, সিলেট-২ আসনে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক ছাত্রলীগের তারেক আজিজ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, হাজী ইরন মিয়া, হাজী মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, শ্রম বিষয়ক সম্পাদক সাধণ চন্দ্র দাস, স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক জহির হোসেন, সহ দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, ফজর আলী মেম্বার, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, রিয়াজুল ইসলাম, জাপা নেতা সালেহ আহমদ তোতা, আব্দুল বারী মেম্বার, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, নাছির উদ্দিন মেম্বার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ বদরুল হান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. বিভাংশু গুণ বিভু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, কাওছার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা শামিম আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ-জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ।