• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে যেতে হবে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী সকল প্রকার ভয়ভীতির উর্ধ্বে উঠে নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে ভোটাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রশাসনকে দিয়ে ভীতি সঞ্চার করে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদানের ষড়যন্ত্র করা হচ্ছে। ঝাকে ঝাকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার শামিল। তিনি ভয়কে জয় করে ধানের শীষে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে তার নির্বাচনী এলাকার ভোটাদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে সাধারণ মানুষের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি বুধবার তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নে গণসংযোগ ও ৪টি পথসভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। স্থানীয় আলমপুর, শ্রীরামপুর ও চারমাইল নামক স্থানে এসব সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত এসব পথসভায় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, ছাত্রদল নেতা আজিজুর রহমান লায়েক, রাসেল আহমদ, ময়না মিয়া ও সজিব প্রমুখ।