• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মনে রাখা উচিত বিএনপিও গুন্ডা: অর্থমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি রাষ্ট্র পরিচালনা জানে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এখনো খালেদা জিয়া তাদের নেতা, তিনি দেশ পরিচালনার জন্য অনুপযুক্ত। তাই এই নির্বাচনে বিএনপির কোন চান্স নেই।
বুধবার বিকেলে শহরতলীর বটেশ্বর বাজারে ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে প্রচারনাকালে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন নির্বাচনের পরিবেশ ভালো, দু’একটি স্থানে বিএনপির ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে বিএনপিও আওয়ামী লীগের প্রার্থী ড. মোমেনের অফিস ভাঙচুর করেছে। নেতাকর্মীদের উপর হামলা করছে। বিএনপিও গুন্ডা, এটা মনে রাখা উচিত।
এসময় তার সাথে তার ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।