• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাপা নেতা বশির লস্করকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা জাতীয় পাটির সহ সভাপতি আব্দুস শহীদ লস্কর বশীরকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপরে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি।
বুধবার বশির লস্কর নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিটি (নং ১৮৬৭) করেন।
আব্দুস শহীদ লস্কর বশীর জানান, গত মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে তার কাছে একটি খাম আসে। খাম খুলে তিনি ভেতরে একটি চিঠি ও সাদা একখন্ড কাপড় দেখতে পান। খামের উপরে প্রেরকের পরিচয় হিসেবে লেখা ছিল এ কে আহমদ, কলেজ রোড,বিশ্বনাথ।
চিঠিতে লেখা ছিল, ‘জনাব, সালাম গ্রহন করবেন। ভাল আছেন নিশ্চয়, আপনি ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাঁড়ান, এক মাত্র সন্তানকে সময় দেন, না হলে সন্তান হারাবেন। দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন। বর্তমান অবস্থায় রাজনীতিতে আপনি সক্রিয় থেকে প্রচার প্রচারনায় লিপ্ত আছেন। আপনার এবং আপনার একমাত্র সন্তান নাদিম লস্করের গতিবিধি আমাদের কব্জায়। একমাত্র পুত্রকে রক্ষা ও পরিবারের ক্ষতি না চাইলে সমুদয় কার্যকলাপ থেকে সরে থাকতে সতর্কবার্তা প্রেরণ করা গেল।’
এছাড়া চিঠির সাথে প্রেরিত সাদা কাপড়ের টুকরোকে তার একমাত্র সন্তানের জন্য পাঠানো কাফনের কাপড় বলেও উল্লেখ করা হয়।