• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বড়লেখায় নৌকায় ভোট চাইলেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে আগামি ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন।
বুধবার দুপুরে বড়লেখা পৌরশহরের সানাই কমিউনিটি সেন্টারে নৌকার সর্মথনে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, দরিদ্র, অসহায় ও অসচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আগামি ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
সমাবেশে শাহাব উদ্দিনের স্ত্রী শিরিন আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুল, জাকির হোসেন জুমন, সঞ্চিতা দাস, রায়না বেগম, তামলিন বারৈ, শিখা রানি দাস প্রমুখ।