• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভা পন্ড!

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের আভ্যন্তরিন কোন্দলে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নানের নির্বাচনী সভা পন্ড হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টায় উপজেলার সৈয়দপুর বাজারে নির্বাচনী সভা শুরুর প্রাক্কালে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজিজুস সামাদ ডন গ্রুপের আওয়ামী লীগ নেতা সৈয়দ ছাবির আহমদ ও এমএ মান্নান সমর্থিত আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল হাসানের মধ্যে মঞ্চে বসা নিয়ে বাক্ বিতন্ডা শুরু হয়। এসময় সভাস্থলের পেছনে পাচঁ রাউন্ড গুলির শব্দ শুনা গেলে আতংক ছড়িয়ে পড়ে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নানকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সভার শুরুর মুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হলে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ ছাবির মিয়া সভাস্থলে উপস্থিত হলে অতিথির আসনে বসা নিয়ে পেছনে দুই ছাত্র লীগ নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈয়দ সাবির মিয়া ও আবুল হাসানের মধ্যে তুমুল বাক্ বিতন্ডা শুরু হয়। মুহূর্তেই গুলির শব্দে সভা পন্ড হয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি জানান গুলির কোন ঘটনা ঘটেনি।