• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘কালোটাকার বিপরীতে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপী গণসংযোগকালে বলেন, একদিকে কালোটাকা ও পেশিক্তির প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে জনগণের টাকায় আমরা নির্বাচন করছি। আমাদের স্লোগান হলো এক ভোট, এক নোট। জনগণও আমাদের সাধ্যমতো নির্বাচনী ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করছেন।
তিনি বলেন, যারা কোটি টাকা খরচ করে নির্বাচিত হন, তারা নির্বাচিত হয়ে জনগণের করের টাকা লুটপাট করে কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি করেন। তাই এখন সময় এসেছে এই সকল প্রার্থীকে প্রত্যাখান করে সাধারন মানুষের টাকায় যারা নির্বাচন করছেন তাদেরকে ভোট দিয়ে সুস্থ ধারার রাজনীতির সূচনা করা।
তিনি বুধবার দিনব্যাপী নগরীর নয়াপাড়া, আখালিয়া, কালীবাড়ি, পাঠানটুলা, মদিনা মার্কেট, আম্বরখানা এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন। তখন সাধারণ মানুষ, পেশাজীবী, দোকানদার, ভ্যান চালক, রিক্সা চালক সাধ্য মতো টাকা দিয়ে সহযোগিতা করেন।
গণসংযোগের সময় প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন- বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিঠির আহবায়ক আবু জাফর, নির্বাচন পরিচালনা কমিঠির সদস্য সচিব জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য মামুন ব্যাপারী, চারণ জেলার সদস্য সুমন আহমদ, চা শ্রমিক ফেডারেশনের নেতা সুরঞ্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, এনামুল হক সামী, সঞ্জিত শর্মা প্রমুখ।