বি৭১নি ডেস্ক :
সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামালসহ আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি থানায় ৭ জন, জালালাবাদ থানায় ৪ জন, দক্ষিণ সুরমা থানায় ৫ জন, মোগলাবাজার থানায় ২নং সিলাম ইউনিয়নের জামায়াত নেতা মো. আমিনুল ইসলামসহ বিএনপি কর্মী ৬ জন ও ওয়ারেন্টভুক্ত একজন, শাহপরান থানায় ৭জন রয়েছেন। এছাড়া আরও ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা বলেন, মহানগর এলাকা থেকে গ্রেপ্তার ৩১ জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। আর ৫ জন হলেন ওয়ারেন্টভুক্ত আসামি।