• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুর উপজেলার খোয়াই খাল পুনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

জৈন্তাপুর প্রতিনিধি :
“শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্ল্যান, শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন” শ্লোগানে সিলেট বিভাগে সর্ব প্রথম ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে জৈন্তাপুর উপজেলার খোয়াই খালের পুনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জলবায়ু পরিবর্তন সহ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা টেকসই ভাবে সমুন্নত রাখতে কৃষি, পানি ও পরিবেশ খাতকে সমন্বিত পরিকল্পনার আওতায় উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করা হয়। এই পরিকল্পনা বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। পানি সম্পদের টেকসই ব্যবহার এবং পানির দ্বারা সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় রোধ ব-দ্বীপ পরিকল্পনার মূল লক্ষ্য।
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ শত বর্ষের ডেল্টা প্ল্যান ৬৪ টি জেলার অভ্যান্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) সিলেটের বিভাগের জৈন্তাপুর উপজেলার খোয়াই খালের প্রায় ৫ কিলোমিটার খাল খনন কাজ শুরু করা হয়, পর্যায়ক্রমে সিলেট বিভাগের বিভিন্ন নদ-নদী খাল সমুহ এই প্রকল্পের আওতায় খনন কাজ করা হবে।
বুধবার সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলার আসামপাড়াস্থ খোয়াই খালের পূনঃখনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন মন্ত্রনালয়ের উপ-সচিব মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূইয়া, সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আসেফ আয়নান বক্স, উপ-প্রকৌশলী আব্দুল লতিফ, মনির হোসেন, সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর জাতীয় শ্রমিকলীগ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ, টিকাদারী প্রতিষ্ঠান আশা ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক সাইফুর রহমান খোকন।