• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, জনমনে স্বস্তি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃংখলা বজায় রাখতে সিলেটে ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় পুলিশি, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস এই আইনশৃঙ্খলা বাহিনী বিশাল মহড়া দিয়েছে।
মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী যৌথ মহড়াটি ফেঞ্চুগঞ্জ উপজেলার সামনে থেকে পালবাড়ি, সেনেরবাজার, চান্দপুর হয়ে ফেঞ্চুগঞ্জ সদর বিয়ালিবাজার এলাকা এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় নেতৃত্ব ফেঞ্চুগঞ্জের থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোঃবদরুজ্জামান ও বিজিবি সুবেদার মোঃসুরত আলী।
ব্যাপক এ মহড়াকে ইতিবাচক হিসাবে নিয়েছেন ব্যবসায়ী সহ সাধারণ জনগণ।
তারা মনে করেন নির্বাচন ঘিরে যে অনিরাপত্তার প্রশ্ন ও মানুষের আতংক কাটাতে এরকম মহড়া প্রয়োজন ছিল।