• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অর্থমন্ত্রীকে নিয়ে বটেশ্বরে নৌকার প্রচারে ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে বটেশ্বরে প্রচারণা করলেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেন।
বুধবার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার বটেশ্বরে বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে প্রচারণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রঞ্জিত সরকার, খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আফছর আহমদ, সাবেক চেয়ারম্যান বেলাল হোসাইন, ছাত্রলীগ নেতা কামরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।