• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নৌকা হলো উন্নয়ন অগ্রগতির প্রতীক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নৌকা হলো উন্নয়ন অগ্রগতির প্রতীক। এখন গ্রামেগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিটি গ্রামকে শহরের সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনারা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, অবশ্যই নৌকা মার্কাকে বিজয়ী করুন।’
মঙ্গলবার দিনব্যাপী গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের করগ্রাম, কমলগঞ্জ চকগ্রাম, পূর্ব ফুলশাইন্দ মহিলা মাদ্রাসা মাট, ফুলসাইন্দ বালুচর বাজার, ক্লাব পয়েন্ট, চৌধুরীবাজার ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যারা টাকা দিয়ে মনোনয়ন কিনে ভোটে দাঁড়িয়েছে তাদের পক্ষে জনগণকে দেয়ার মতো কিছু নেয়। বিএনপি এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যার নাম মানুষ চিনেও না। যারা টাকা দিয়ে ভোট কিনার কথা ভাবছে তারা বোকার স্বর্গে বাস করছে। মানুষ এখন আত্মমর্যাদাশীল।’
বিভিন্ন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ, লক্ষণাবন্দ ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজা মুহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক ফায়েদ আহমদ, যুগ্ম সম্পাদক সুবেল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ, জেলা যুবলীগ নেতা দেলওয়ার হোসেন জিলাল, লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিল্লুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মালিক মিন্টু চক্রবর্তী, ছোটন মালাকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুল কবির ফয়সল, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।