সিলেট :
সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সমর্থনে জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বৃহত্তর জিন্দাবাজার ব্যবসায়ীদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শমসের বক্সের সভাপতিত্বে ও সিলেট প্রেস মালিক সমিতির সভাপতি মেহেদী কাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি ও তাদের জোট যখন ক্ষমতায় বসে তখন দেশে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, লুটপাট হয়। মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। তাদের সন্ত্রাসী আগ্রাসন থেকে কেউ নিরাপদ ছিল না। বিএনপি-জামাত সরকারের পৃষ্টপোষকতায় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, বোমাবাজি, দখলবাজি তথা নৈরাজ্যের বিরুদ্ধে দেশে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।