• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাড়ে ৭ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি: এমপি কয়েস

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস-সামাদ চৌধুরী এমপি বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে বিগত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও আমার প্রচেষ্টায় সাড়ে সাত হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় মাটি ও মানুষের সাথে মিশে উন্নয়ন করে যাচ্ছি। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন জনগণের ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হলে আগামীতে সিলেট-৩ নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করব এবং এই এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করবো।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে নৌকার সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক রোশন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সদস্য এ.আর সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, প্রবাসী আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুল করিম, প্রবাসী খালেদ আহমদ, প্রবাসী হোসেন আহমদ, প্রবাসী শ্রমিকলীগ নেতা জুয়েল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ডা. রকিবুল হাসান জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, আছাব আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা, তোয়াজিদুল হক তুহিন, লায়েক আহমদ জিকু, স্বেচ্ছাসেবকলীগ নেতা, আব্দুল আউয়াল টিটু, শ্রমিকলীগ নেতা সফিক মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা যুগলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ, মাহবুবুর রহমান, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ শামী প্রমুখ।
এর আগে এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী লালাবাজার ও সিলাম ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।