• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে যুবদল ও জামায়াতের ২ নেতা গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে এক জামায়াত নেতা ও এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলা ভানুগাছ বাজারের ব্যবসায়ী দক্ষিন কুমড়াকাপন গ্রামের আহমদ উল্যার ছেলে জামায়াত নেতা মো. আবু তালেবকে (৪৬) সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরির সময় এবং আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হানিফ মিয়ার ছেলে যুবদল নেতা মো. ওয়াসিদ আহমেদ (২৮) কে নইনারপার বাজার থেকে গ্রেফতার করা হয়েেেছ বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ জানান।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান কমলগঞ্জ ও আদমপুর থেকে দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে তাই গ্রেফতার করা হয়েছে।