• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-২ আসনে গ্রামে গ্রামে ছুটছেন মুহিব

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেট-২ আসনের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে ডাব প্রতিকের সমর্থনে মঙ্গলবার পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মিরগাঁও, বন্ধুয়া, ছোট খুরমা, টেংরা, বেতসান্দি, মনোকুপা ও ওসমানীনগর উপজেলায় পূর্বপাড়া তরুনী বিশ্বাসের বাড়ীতে (ডাব) প্রতিকের সমর্থনে পথসভা ও উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান মুহিবুর রহমান।
তিনি বলেন, নির্বাচনী আসনকে ঘুষ-দূর্নীতি ও দালালমুক্ত করে সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো। জনগন সার্বিক সহযোগিতায় সরকার থেকে প্রাপ্ত পর্যাপ্ত বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করে ৫ বছরে এই এলাকাকে উন্নয়নের চরম শিখরে পৌঁছানো সম্ভব। যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা পুরো দেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাচ্ছেন। আমি পরিকল্পিতভাবে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান করতে চাই। আমার কাছে সর্বাগ্রে গুরুত্ব পাবে শিক্ষা, চিকিৎসা সেবা, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলাসহ আর্থসামাজিক উন্নয়ন। প্রচেষ্টা চালাবো দুই উপজেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন ও ১৬টি ইউনিয়নে ১৬টি খেলার মাঠ নির্মাণ করার। এছাড়া, মেয়েদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে প্রত্যেকটি ইউনিয়নে যাতে একটি করে ডিগ্রি কলেজ স্থাপন করা যায়, সে লক্ষ্যেও কাজ করে যাব।
পথসভা ও উঠান বৈঠকগুলোতে বক্তব্য রাখেন ইউপি সদস্য শায়েক মিয়া, এলাকার মুরব্বী ও সংগঠক হাজী জমসিদ আলী, রশিক মিয়া, মনসুর আলী, জিতু মিয়া মাস্টার, লিলু মিয়া, আফরোজ আলী, খলিল আহমদ, লিয়াকত আলী, ছালিক মিয়া, তৈমুছ খান, ফজর আলী মেম্বার, আবদুল আহাদ, ইলিয়াস আলী, আবুল খয়ের প্রমুখ।