• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খাদিমপাড়া ইউনিয়নের জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে মোহাম্মদপুর আবাসিক এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ডের সৈয়দ জাহান সেন্টার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, আল আমিন জামেয়া সেন্টারের আহবায়ক বিমান কান্তি দে, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খালা, আওয়ামীলীগ নেতা মিসবাহ উল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুবেদুর রহমান মুন্না, আওয়ামীলীগ নেতা আলেখ মিয়া, হেশু মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ নাট্য সম্পাদক ফাহাদ আহমেদ রুমেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কফিল আহমেদ, হিরা দে, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের ধর্ম সম্পাদক মিজানুর রহমান মজনু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া সহ ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।