• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে মজুমদারের প্রচারণা গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের নির্বাচনী প্রচারণা গাড়ী পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার কিছুপরে জকিঞ্জের শাহবাগের মুহিদপুর নামক স্হানে নৌকার প্রচারণার সিএনজি গাড়ী ও মাইক পেট্রোল বোমার আগুনে জ্বালিয়ে দেয় দূর্বৃত্তরা-এমন অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উক্ত স্থান পরিদর্শন করেছেন। এসময় তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, ‘জামাত-বিএনপি ভোটে জিততে পারবেনা দেখে আবারো সংঘাতের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। পেট্রোল বোমা মেরে নির্বাচন বানচালের অপপ্রয়াস চালাচ্ছে।’
তিনি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এবং জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
এসময় শফিকুর রহমান চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এম তাজিম উদ্দিন,ফজলুর রহমান, আজির উদ্দিন, তারেক হাসান চৌধুরী, রশিদুল ইসলাম রাশেদ, জাহাঙ্গীর আলম রানা, সরওয়ার আহমদ, তুহিন আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।