• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে জাপা প্রার্থী মাহবুব চৌধুরীর গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
জাতীয় পার্টির সিলেট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, সিলেট-১ আসনের পরিবর্তন ঘটনাতে লাঙল প্রতীকে ভোট দিন। লাঙল উন্নয়নের প্রতীক।
তিনি বলেন, সিলেট-১ আসনের মানুষ পল্লীবন্ধু এরশাদকে আন্তর দিয়ে ভালোবাসেন, তাই আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। এরশাদ এবং লাঙলের জনপ্রিয়তায় তিনিই বিজয়ী হবেন এমন আশা প্রকাশ করে বলেন, সিলেট-১ আসনকে আধুনিক ও উন্নত আসন হিসেবে গড়ে তোলতে আমি লাঙল প্রতীকে আপনাদের কাছে ভোট চাই।
মঙ্গলবার নগরীর টিলাগড়, মেজরটিলা ও আশপাশের এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন, জাপা নেতা সুফিয়ান খান, সুমন মোরাদুজ্জামান শাহীন, শরিফ, মামুন, ফাহিম, সেবুল প্রমুখ