• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাইয়ের মতো সততার সাথে আপনাদের সেবা করতে চাই : ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
নগরীর ভাতালিয়া এলাকায় গণসংযোগ করেছেন সিলেট-১ আসনের মহাজোট মনোনিত প্রার্থী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার ভাতালিয়া মসজিদে আসরের নামাজ আদায় করে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি ভাতালিয়া এলাকায় নৌকার নির্বাচনী অফিসে স্থানীয় মুরব্বী ও এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার ভাইকে নির্বাচিত করেছিলেন। অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আমার ভাই আপনাদের সেবা করেছেন। সেই সাথে স্বাধীনতার ৩৮ বছরে যে উন্নয়ন হয়নি তিনি গত ১০ বছরে সিলেটে সেই উন্নয়ন করেছেন। আমিও ভাইয়ের মতো সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের সেবা করতে চাই। সেই সাথে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রেখে সিলেটকে একটি আলোকিত, উন্নত এবং দৃষ্টিনন্দন সিলেট উপহার দিতে চাই। এজন্য তিনি সবার কাছে দোয়া এবং নৌকা মার্কায় ভোট চান।
১১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালা উদ্দিন বক্স সালাইয়ের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এডভোকেট আব্দুল মালিক, নুরুল ইসলাম, আব্দুল করিম, আনোয়ারুল হক আনাই, সাজ্জাদ করিম, জিতু মিয়া, বাবরুল ইসলাম বাবুল, পিংকু আব্দুর রহমান প্রমুখ।