• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে ধানের শীষের মিছিলে হামলার অভিযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধানের শীষের মিছিলে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজার এলাকায় ধানের শীষের মিছিলে গোলাম রব্বানী নামের এক ব্যক্তি হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।