• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে নৌকার মাইকিং গাড়িতে হামলা, প্রচারকর্মী আহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকার মাইকিং গাড়িতে হামলার ঘটনায় প্রচারকর্মী লেচু মিয়া নামের এক যুবক আহত হয়েছেন। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানাগেছে, সোমবার রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পয়েন্টে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়। এ সময় নৌকার প্রচার গাড়ি গিয়ে মাইকিং করাকে কেন্দ্র করে মিছিলকারীদের হামলায় লেচু মিয়া নামের যুবক আহত হন।
এদিকে-এ ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার নেতৃত্বে জগন্নাথপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে