• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইয়াহ্ইয়া চৌধুরী উন্নয়নের নামে লুটপাট করে করেছে

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি :
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ)আসনে স্বতন্ত্র প্রার্থী (ডাব প্রতীক) মুহিবুর রহমান বলেছেন, বিগত ৫ বছরে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী উন্নয়নের নামে লুটপাট করে শুধু নিজের ভাগ্যের উন্নয়ন করেছে। সংসদ সদস্য হওয়ার সুবাধে সে রাস্তা করার নাম করে জনগণের কাছ থেকে টাকা নিয়েছে, সৌর বিদ্যূৎ দিয়ে টাকা নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তি করার নামে টাকা নিয়েছে। জনগণ তাকে এখন আর সংসদ সদস্য হিসেবে দেখতে চায় না। বিগত সময়ে সরকার দেশের যে ব্যাপক উন্নয়ন করেছে দূর্নীতির কারণে সিলেট-২ আসনে সেই উন্নয়নের ছোয়া লাগেনি। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইয়াহ্ইয়া চেয়েছিল প্রার্থীদের আটকে দিতে কিন্তু বিএনপির প্রার্থীকে আটকাতে পারলেও আমাদের আটকাতে পারেনি।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি নির্বাচিত হলে দুই উপজেলায় শিক্ষার প্রসারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, খেলার মাঠ তৈরীসহ দুই উপজেলায় সুষম বন্টনের মধ্য দিয়ে সার্বিক উন্নয়ন সাধন এবং এলাকায় সম্প্রতির রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি প্রদান করেন।
তিনি আরো বলেন, সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ)আসনে নৌকা পূণঃরুদ্ধার করতে নির্বাচন করছেন । মুহিবুর রহমান জানান, এলাকায় আওয়ামী লীগের দুটি বলয় রয়েছে। তিনি আনোয়ারুজ্জামান বলয়ের লোক। দেশে ফিরেছিলেন নির্বাচনী প্রচারণার কাজ করতে। কিন্তু দুই বলয়ের নেতা শফিক চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় তিনি নৌকা পূণঃরুদ্ধার করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির লোক তার সাথে রয়েছে উল্লেখ করে ৮০ভাগ ভোট পেয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে তার সাথে উপস্তিত ছিলেন, অ্যাডভোকেট আহমদ সিদ্দিকী, প্রবাসী আবদুর রহমান মাখন, আওয়ামী লীগ নেতা এইচ এম ফিরোজ আলী, যুবলীগ নেতা জাহেদ আহমদ সুমন, শাহ আলম খোকন, ফখরুল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ।