সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের নৌকার মার্কার সমর্থনে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে চৌকিদেখি, আখড়াগলি, বাঁশবাড়ি সহ বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক সহ সভাপতি সাহেদ আহমদ, ৬নং ওয়ার্ড আ.লীগের কোষাধ্যক্ষ সোহরাব আহমদ পাপলু, পিংকু দেবনাথ, যুবলীগ নেতা তানভীর আহমদ, প্রভাত দাস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সানি, যুগ্ম সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান, সাবেক প্রচার সম্পাদক নিলয় ধর জয়, তাঁতী লীগের সহ সভাপতি কাজী আতিম রেজা, জো ছাত্রলীগের সাবেক সদস্য ইবাদ খান দিনার, সৌরভ জায়গীরদার, কবির আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, সাইফুলাহ আহমদ, মুবারক তালুকদার, আলী আহসান রিপন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাগর সরকার, সানি, ইমন দত্ত, জুমেন আহমদ, লাহিন আহমদ, লিটন মিয়া, বাচ্চু মিয়া, জাবির আহমদ, ফাহিম চৌধুরী, মেহরাব আহমদ, রুবেল আহমদ, মামুন আহমদ, রনি আহমদ, সুমন আহমদ, রুহান আহমদ সহ নেতৃবৃন্দ ।