• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা ও মহানগর জাসদের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের ১৪ দল ও মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর সমর্থনে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে নগরীর বিভিন্ন সড়কে নৌকার পক্ষে গণসংযোগ করেন জাসদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলার জাসদের সভাপত্বি কলমদর আলী, মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, যুক্তরাজ্য জাসদের সভাপতি শামীম আহমদ।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জাসদের সহ-সভাপতি ফেরদৌস আরবী, জেলা জাসদের সহ- সভাপতি লাল মোহন দেব, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজত কবির, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছয়ফুল আলম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, শেখ খসরুল ইসলাম, মহানগর জাসদ নেতা জহির রায়হান, বেলায়েত হোসেন, প্রবির দেব, রাজ কুমার সিংহ, অনুকুল দেব, প্রদীব রঞ্চন চৌধুরী, ইশতিহাক রায়হান অনিক, নাবিল আহমদ, হরি চন্দ্র দাস, শংকর বিশ্বাস প্রমুখ।