• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, সোমবার রাতে ধানের শীষের পক্ষে প্রচারণাকালে সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ‘আওয়ামী লীগের অঙ্গুলি নির্দেশে পুলিশি হয়রানির’ তীব্রনিন্দা জানিয়ে বলেছেন, ‘কোন মামলা না থাকা স্বত্বেও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিরাপরাধ মোসাব্বির আহমদকে গ্রেফতার করা হয়েছে। এর আগে উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুবদল নেতা রাসেল বক্সকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।’