• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নৌকার সমর্থনে ৫নং ওয়ার্ডে গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নৌকার মার্কার সমর্থনে নগরীর ৫নং ওয়ার্ডে গণসংযোগ হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খানের নেতৃত্বে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে শাহী ঈদগাহ পর্যন্ত গণসংযোগ করা হয়।
এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, যুবলীগ নেতা আনিসুজ্জামান আনিস, জেলা যুবলীগ নেতা এড. সাইদুর রহমান আলেক, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাহেদ আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সানি, শ্রমিক লীগ নেতা শুক্কুর আহমদ, জিয়াউর রহমান লিটন, ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইদ খান সিজান, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি রাসেল আহমদ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, কবির আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, লিটন আহমদ, জাবির আহমদ, বাচ্চু আহমদ, রুবেল আহমদ, সৈয়দ সুমন আহমদ, করম আলী, সমাজ মিয়া, জুহান খান, সিয়াম আহমদ, সালেহ আহমদ প্রমুখ।