নিজস্ব প্রতিবেদক :
জকিগঞ্জ -কানাইঘাটের মাটি ও মানুষের প্রিয় নেতা এমএ মতিন চৌধুরী বলেন, আমি এবার প্রচার প্রচারনায় সবার চেয়ে এগিয়ে আছি। জকিগঞ্জ কানাইঘাটের সকল পর্যায়ের জনগণ আমার সাথে আছে। এবার জকিগঞ্জ কানাইঘাটের জনগন তাদের সঠিক সিন্ধান্ত নিতে ভুল করবেনা। তিনি আরো বলেন জনগন আমাকে কথা দিচ্ছে মিনার মার্কাকে জয়যুক্ত করবে।
এম এ মতিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ,কানাইঘাট) থেকে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মিনার মার্কার প্রার্থী হয়ে লড়ছেন।
গত শনিবার ইসলামী ঐক্যযোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী মিনার মার্কার সমর্থনে প্রচার প্রচারনায় অংশ নিতে কানাইঘাট ও জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে বিশাল পথসভার আয়োজন করেন স্থানীয় জনতা।
উক্ত পথসভা পরবর্তীতে জনসভায় পরিণত হয়। দুপুরে কানাইঘাটের পথসভা শেষে সন্ধ্যায় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে পথসভায় এম এ মতিন চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি অতীতে নিজেকে মানুষের জন্য নিয়োজিত রেখেছি,আগামিতেও থাকবো। জকিগঞ্জ কানাইঘাটের মাটি ও মানুষের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো।
এ পথসভায় ইসলামী ঐক্যযোটের কেন্দ্রীয় নেতা আসলাম রহমানীর সভাপতিত্বে ও লন্ডন প্রবাসী আবুল হাসান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যযোটের চেয়ারম্যান মওলানা আব্দুল লতিফ নিজামী, সিলেট -৫ আসনে ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত মিনার প্রতীকের প্রার্থী এম এ মতিন চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ফয়জুল হক জালালাবাদী, আহমেদ আল কবির,শিক্ষাবিদ ইমদাদুর রহমান চৌধুরী,মাওলানা আব্দুস সালাম,রফিক বিন সিকন্দর।
সভায় বক্তারা ইসলামী ঐক্যজোট বাংলাদেশর প্রার্থীকে বিজয়ী করতে জকিগঞ্জ কানাইঘাটের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহবান জানান।