• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ড. মোমেনের সমর্থনে মহানগর হকার্স লীগের প্রচার মিছিল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সমর্থনে সিলেট মহানগর হকার্স লীগের প্রচার মিছিল ও গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় কোর্ট পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়কে গণসংযোগ করা অবস্থায় করিম উল­াহ মার্কেট সম্মুখে সংসদ সদস্য প্রার্থী ড. একে মোমেন সাথে মিলিত হন হকার্স লীগ নেতৃবৃন্দ।
এসময় হকার্স লীগ নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং ৩০ ডিসেম্বর নৌকা প্রতীক বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি শফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুর রহমান মানিকের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর হর্কাস লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, হকার্স লীগ নেতা মো. মখলিছুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. কাল­ু মিয়া, রুমেল আহমদ, ইয়াছিন আহমদ, মো. কিবরিয়া, মো. আশিকুর রহমান, খুরশেদ আলম, ইছুফ আলী, জানে আলম, রিংকু, দেওলোয়ার আহমদ, আবুল কাশেম, জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাশেম মিয়া, মিরাজ, সুহেল আহমদ প্রমুখ।