• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজার-৩ আসনে নৌকার পক্ষে গণজোয়ার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন এখন নৌকার জোয়ারে ভাসছে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ। তার নির্বাচনী এলাকায় উঠান বৈঠক সভা সমাবেশ করে নির্বাচনী গণসংযোগ করছেন। এমনকি ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগনের সামনে তুলে ধরছেন।
মঙ্গলবার সদর উপজেলার শেরপুর, চাঁদনীঘাট, রাজনগর উপজেলার ধামাইপাড়, উত্তরভাগ, বালিগাঁও সহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন।
এই আসনে পুনরায় নৌকার বিজয়কে ধরে রাখতে সভা সমাবেশ ও গণসংযোগে যোগ দিচ্ছেন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
প্রত্যেকটি সভা সমাবেশে ভোটারা নৌকার পক্ষে আনন্দ উল্লাস প্রকাশ করছেন। তৃণমূলের হৃদয়ে স্থান করে নেয়া নৌকার কান্ডারী মোঃ নেছার আহমদকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বেশি।