• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মল্লিকের সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
সিলেট-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবদুর রব মল্লিকের কার প্রতীকের সমর্থনে দয়ামীর বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে মঙ্গলবার দিনভর এই গণসংযোগ করেন অ্যাডভোকেট আবদুর রব মল্লিক।
এসময় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকল মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে উৎসাহিত করেছে।
৩০ ডিসেম্বর কার প্রতীকে ভোট প্রার্থনা করে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের সুখে, দুঃখে পাশে থেকে কাজ করে যাবো।
গণসংযোগেকালে সিলেট-২ আসনের সর্বস্তরের যুব সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,
সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের সাধারণ সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।