• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘জোট আর ঐক্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে হাতপাখায় ভোট দিন’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সিলেট :
সিলেট নগরীর কালিঘাট, লালদিঘীরপাড়, মহাজনপট্টি এলাকায় মঙ্গলবার সকালে হাতপাখার সমর্থনে গণসংযোগ করেন সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী।
গণসংযোগকালে তিনি বলেন, দেশের মানুষ অরাজতকায় ডুবে আছে। শান্তি-শৃঙ্খলা আর নিরাপত্তাহীনতায় মানুষ জীবন যাপন করছে। দেশে জোট আর ঐক্য’র রাজনীতিতে সাধারণ মানুষ বিব্রত, দিশেহারা। তাই দেশে শান্তি ফিরে আনতে আগামী সংসদ নির্বাচনে জোট আর ঐক্য’র বাহিরে দলীয় প্রতীক হাতপাখাকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইসহাক আহমদ, অর্থ সমন্বয়কারী আব্দুল ওয়াহিদ, ইসলামী আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কোতোয়ালী থানা সভাপতি মো. আনোয়ার হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত প্রমুখ।