বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে যুব সমাজের উদ্যোগে সোমবার রাতে দেয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।
তিনি বলেন, একটি সুন্দর ও দূর্নীতি-চাঁদাবাজমুক্ত নির্বাচনী এলাকা গড়তে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই। যুবসমাজকে বেকার মুক্ত ও মানুষের প্রাপ্য অধিকার আদায়ে কাজ করতে দেয়াল ঘড়ি প্রতিকে সর্বস্তরের ভোটারদের ভোট চাই।
ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সায়েদ আহমদ প্রিন্সের পরিচালনায় বক্তব্য রাখেন- এলাকার মুরব্বী নওশাদ খান, নুনু মিয়া, তোফায়েল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, প্রবাসী হেলাল আহমদ, সংগঠক কাওছার আহমদ বাপ্পী, লোকমান আহমদ, আবদুল বাতিন, রাজন মিয়া।
এসময় রাসেল আহমদ, মামুন মিয়া, আখলিছ আলী, শাহজাহান, জুয়েল, নোমান মোল্লা, রাজু সরকার, আল-আমিন, শাহিন আহমদ, সাবুল আহমদ, সাহেদ আহমদ, আবু ওবায়দা, সিদ্দিক, রকিব আহমদ, নিয়াজুল, তাজুদ খান, বাবুল খান, সফিক আহমদ, সাদিক আহমদ, জুয়েল , আব্দুল বাছিত, আবু সুফিয়ান সুফিসহ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।