• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দাসপাড়া থেকে ছাত্রদলনেতা ইমু গ্রেফতার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেট শহরতলির শাহপরাণ (রহ.) এলাকার দাসপাড়া এলাকা থেকে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ। ওই ছাত্রদল নেতা হচ্ছেন ইমদাদুল হক ইমু।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমুর বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজছিল।