• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের হারিকেন প্রতীকের প্রার্থীর গণ সংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
নির্বাচনী প্রচারণার পঞ্চদশ দিনে সোমবার সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা (সদর বিশ্বম্ভরপুর) আসনের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজার, মিয়ারচর বাজার, বসন্তপুর বাজার, পলাশ ইউনিয়নের কারেন্টের বাজার ও বিশ্বম্ভরপুর বাজারে গণসংযোগ করেছেন হারিকেন প্রতীকে (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ মুসলিম লীগ) সমন্বয়ে গঠিত গণঐক্য এর প্রার্থী যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও শিল্পী আল-হেলাল।
এর আগে নির্বাচনী প্রচারণার চতুর্দশ দিনে রবিবার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি বাজার, আস্তানা বাজার, কালিপুর ডলুরা পয়েন্ট, জিগাতলা, গুচ্ছগ্রাম, নয়াবাজার গণসংযোগ করেছেন তিনি।
গণসংযোগকালে এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী ও জনসাধারনের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি হারিকেন প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
আল-হেলাল বলেন, আমি বদলা নয় বদল চাই হারিকেন মার্কায় ভোট চাই শ্লোগান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান ও নিবেদিত সাংবাদিক হিসেবে আপনাদের সেবক হতে চাই। সততা সাহসিকতা আর আত্মবিশ্বাসকে সম্বল করে সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি।
আল-হেলাল বলেন, ৪ বছর আগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমার ডান পা ভেঙ্গে ৪ ঠুকরো হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় সদয় হয়ে বিশেষ আর্থিক অনুদান দিয়েছিলেন বলেই দুদফায় অপারেশনের পর আজ সুস্থ হয়ে আপনাদের মাঝে প্রার্থী হিসেবে পঙ্গুত্বকে উপেক্ষা করে স্বশরীরে সম্মানিত ভোটারদের সামনে হাজির হয়েছি। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমার প্রতি সদয় হয়ে আমাকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করেছিলেন তেমনি সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরবাসীও সদয় হয়ে আমাকে হারিকেন মার্কায় ভোট দিয়ে আগামী ৫ বছরের জন্য একটি নতুন বাতি প্রজ্জলন করবেন।
আল-হেলাল বলেন আমি আমার বাকী জীবন সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুরবাসীর সেবায় উৎসর্গ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গণ সংযোগকালে আল-হেলালের সাথে ছিলেন গীতিকার নির্মল কর জনি, কেটিভি প্রতিনিধি মাওলানা মোঃ সফিউল আলম,পূর্ব সুলতানপুর নিবাসী আব্দুল হামিদ, ফতেহপুর নিবাসী বাবু সুবল দাস, ধনপুর ইউপির যুব সমাজকর্মী ইব্রাহিম মিয়া ও আরিফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আল-হেলাল আরো বলেন, দেশ স্বাধীনের পর এ আসনে একবারের উপ-নির্বাচনসহ ১১ বার নির্বাচন হয়েছে। কিন্তু কোনবারই বিশ্বম্ভরপুরের প্রতিনিধিরা সংসদে নির্বাচিত হতে পারেননি। এবার সুযোগ এসেছে ইচ্ছে করলে আপনারা ব্যালট ভোটে বিশ্বম্ভরপুরের একজন স্থানীয় প্রতিনিধিকে এমপি নির্বাচিত করতে পারেন। খবর নিয়ে দেখবেন আমার দাদার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লামাপাড়া গ্রামে। আমার পূর্ব পুরুষের ভিটেবাড়ি এখনও লামাপাড়া গ্রামে আছে। তাই আমি জন্ম বংশে বিশ্বম্ভরপুরের নাগরিক। মোট ৭ জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র আমিই বিশ্বম্ভরপুরবাসীর কাছের লোক। তাই নিজের লোক হিসেবে হারিকেন প্রতীকে ভোট দিয়ে আপনারা বিশ্বম্ভরপুরবাসীর বিজয়কে তরান্বিত করুন।