তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও মিছিল করেছেন যুবলীগ নেতা আবু আবুল বাসার খানঁ নয়নের নেতৃত্ব শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, চারাগাওঁ, কলাগাওঁ, বালিয়াঘাট নতুন বাজার, শ্রীপুর বাজার বেশ কয়েকটি গ্রাম ও বাজরে গণসংযোগ, পথ ও মিছিল করেন তারা।
এ সময় বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা আবুল বাসার খান নয়ন,মনির হোসেন, কৃষকলীগ নেতা মোস্তফা, আওয়ামী লীগ নেতা লিঠন, ঝঝ মিয়া, জবরুল, মোস্তাক আহমদ, আলাদনুর প্রসুখ।