• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে হারিকেন’র পক্ষে মহিলাদের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ ৪ আসনের গণঐক্যের আওতাভূক্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মনোনিত প্রার্থী আল-হেলাল কে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে পূর্ব সুলতানপুর আবাসিক এলাকার মহিলারা।
সোমবার সকাল থেকে দিনব্যাপী শহরের মাইজবাড়ী, ফিরোজপুর, কালিপুর, নতুনপাড়া, হাজীপাড়া আবাসিক এলাকায় গণসংযোগ করেন তারা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাংবাদিক আল-হেলাল এর সহধর্মিনী জাহানারা বেগম, সুলতানপুর নিবাসী ফরিদা বেগম, আছমা বেগম, রেজিয়া বেগম ও জেসি আক্তার প্রমুখ। তারা ছদকায়ে জারীয়াহ হিসেবে প্রতিবন্দ্বী সাংবাদিক শিল্পী আল-হেলালকে হারিকেন প্রতীকে ভোট দানের জন্য পৌরবাসীর প্রতি আহবাণ জানান।
নারী নেতৃবৃন্দ বলেন, হারিকেন প্রতীকে সুনামগঞ্জ পৌরসভার প্রথম মিউনিসিপ্যালটি চেয়ারম্যান রায় বাহাদুর অমরনাথ রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। হারিকেন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুসলিম লীগ নেতা কামিনী পাল ও আওয়ামীলীগ নেতা আব্দুল হাইসহ আরো অনেকে। তাই পরিচিত প্রতীক হারিকেন মার্কাকে বিজয়ী করার আহবাণ জানান তারা।