• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে বিরামহীন গণসংযোগ ও নির্বাচনী সভায় ড. মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সকল শ্রেণি-পেশা ও জাতিগোষ্ঠির জন্য সমান অধিকার, সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। নিশ্চিত করেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠির নিরাপত্তা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিগত ১০ বছরে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে, উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করেছেন। বিশেষ করে সিলেট অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যরে পরিবেশ বজায় ছিল। তিনি সোমবার সিলেট নগরীর শিবগঞ্জ মনিপুরীপাড়া ও আশপাশ এলাকায় গণসংযোগ শেষে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরে ড. মোমেন দক্ষিণ সুরমার রেল-স্টেশন কলোনি এলাকায় গণসংযোগ করেন। বিকেলে নগরীর লামাবাজারে নির্বাচনী সভায় বক্তব্য দেন ড. মোমেন। রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল পয়েন্টে নির্বাচনী সভায় বক্তব্য দেন।
এসময় তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাগ্রহণের পর সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য ও উৎসবে ক্ষুদ্র জাতিগোষ্টির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় এখন তারা সমান অংশীদার। এই ধারা অব্যাহত রাখতে এবং একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে আবারো শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠায় তিনি সকলের প্রতি আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, বাংলাদেশ বার কাউন্সিরের সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর্জা জামাল পাশা, মহানগর আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, সালাহ উদ্দিন বকস ছালাই, কাউন্সিলর রকিবুল হাসান ঝলক, আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর সাধারণ সম্পদক মাওলানা আজির উদ্দিন পাশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আফতাব আহমদ, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনূর, মোগলগাও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জয়নাল আবদীন, যুবলীগ নেতা আবুল কাহের, মোয়াজ্জিন হোসেন, শাহদাত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে আয়াতুল্লাহ বুলু, মো. তারা মিয়া, ডা. কুতুব উদ্দিন, ইউপি সদস্য ফয়জুল হক, আসাব উদ্দিন, মকন মিয়া, তোরাব আলী, তাজির আলী, খালিক মিয়া, আব্দুল মতিন, আব্দুর রহমান আব্দুল, হুশিয়ার আলী, আব্দুল কাইয়ুম, নুরুল আমিন খুকু, বাংলাদেশ মণিপুরী যুব সমিতির সভাপতি ফেলেম ধীরেন সিংহ, সাধারণ সম্পাদক ওয়াই লাড়ু সিংহ, প্রদীপ সিংহ, চন্দ্র শেখর সিংহ বদর, ধর্মজিৎ সিংহ, চানমনি দেবী, জীতেন সিংহ, নীলমনি সিংহ, পরিমল সিংহ, হরিলাল সিংহ, শিবগঞ্জ মণিপুরী পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সিংহ, সহ-সভাপতি খৈশনাম পূর্ণিমা, রাসেল সিংহ, আতিয়া মাইরাম, ছাত্রলীগ নেতা রজত সিংহ প্রমুখ।