• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা কর আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৯ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। সমিতির হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ.এফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর প্রমুখ।
ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে সভাপতি- মোঃ আবুল ফজল, সহ-সভাপতি সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম পাঠান, কোষাধ্যক্ষ মো. হাছনু চৌধুরী নির্বাচিত হয়েছেন। বাকী ১১টি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হচ্ছেন- যুগ্ম সম্পাদক পরীক্ষিত এন্দ, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়, পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য সুপ্রিয় চক্রবর্তী, মোঃ আবিদ আলী চৌধুরী, মোঃ শফিকুর রহমান, স্বপন কুমার দাস, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোঃ খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য, ইকবাল আহমদ চৌধুরী।
ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কাজী আরিফুল হাসান আরিফ, প্রভাত চন্দ্র দেবনাথ দায়িত্ব পালন করেন।