• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্ষমতার পালাবদল হলে উন্নয়ন থেমে যেতে পারে: মোমেন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে নারীর অগ্রগতি হয়েছে, জাতিসংঘ মিশনে নারী সৈন্যরা চাকরি পাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, ক্ষমতার পালাবদল হলে সেই উন্নয়ন থেমে যেতে পারে।’
সোমবার বিকাল ৪টার দিকে নগরীর কুয়ারপাড়ে একটি নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আনাম মিন্টু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।