• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বালুচর, টিভিগেইট এলাকায় ড. মোমেনের পক্ষে গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
সিলেট নগরীর বালুচর, টিভিগেইট এলাকায় সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিলেট জেলা ছাত্রলীগ ও এম সি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সয়েফ আহমেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগ নেতা আতাউল সানী, নিরেশ তালুকদার, আল আমিন, সুজন দাস অপু, হাফিজ রহমান, স্মরন আহমেদ, কামরান মিয়া, শহিদ মিয়া, আজমান জুবায়ের আহমদ চৌধুরী, রুপম তালুকদার, মূমিন, আমিন, সাদিকুর রহমান, জুনেদ আহমেদ, ডালিম চৌধুরী, একরাম, জুয়েল, এ রনি, বুরহান, হানিফ, ফাহিম, জাকির, সাকিব, ইমন বিজয়, নাবিল, রাহুল পাল প্রমুখ।
সয়েফ আহমদ বলেন- দেশে উন্নয়নের জোয়ার বজায় রাখতে নৌকার বিকল্প নাই। তাই আগামী ৩০ ডিসেম্বর নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।