• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দুর্নীতিমুক্ত উন্নয়নের লক্ষে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও উন্নয়নের লক্ষে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী দিলওয়ার হোসাইন। নির্বাচিত হলে এলাকায় সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। দিলওয়ার হোসাইন সকাল থেকে উপজেলা সদর, ফেরিঘাট, চানপুর, দনারাম বাজার, ডাইকর বাজার, মাইজগাঁও বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিক, খেলাফত মজলিস ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাস্টার হোসেন আহমদ, খেলাফত মজলিস মাইজগাও ইউনিয়ন সভাপতি হাফিজ সাইদুল ইসলাম, ১নং ইউনিয়ন এর সাধারন সম্পাদক জামিল আহমদ, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলার সহ- সাধারন সম্পাদক আবু সুলেমান, খেলাফত মজলিস নেতা রেদওয়ান আহমদ।
এদিকে বিকেলে দক্ষিণ সুরমায় কুচাই ইউনিয়নে, সিলাম ইউনিয়নে বিরাহিমপুর গ্রামে,জালালপুর ইউানয়নের ভাদেশপুর গ্রামে, মনজলাল গ্রামে, লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে, বিবিদইল গ্রামে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত হন।