• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্যারিসে মুহিবুর রহমান মানিকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
ফ্রান্সে বসবাসরত ছাতক-দোয়রাবাজ এলাকাবাসীর উদ্যোগে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নৌকার প্রার্থী ৫ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সমর্থনে প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা রেস্টুরেন্টে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সহীদ মিয়ার সভাপতিত্বে কামাল আহমদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হক, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামীলীগ সমন্বয় কমিটির প্রধান সুনাম উদ্দিন খালিক, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন, সুনামগঞ্জ সদর ফ্রান্স সভাপতি জাহাঙ্গীর, হাসান সিরাজ, জিয়াউল হক, প্রজেশ চক্রবর্তী, আব্দুল মালেক, মতিউর রহমানসহ ছাতক-দোয়ারাবাজার প্রবাসীরা।
দেশের স্বার্থে দলের স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে বলেন- মুহিবুর রহমান মানিকের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ঐক্যবদ্ধ আ.লীগ ইস্পাত কঠিন লোহার চেয়েও শক্তিশালী উল্লেখ করে তারা বলেন সকলকে ঐক্যবদ্ধভাবে মুহিবুর রহমান মানিককে নির্বাচিত করে এলাকার উন্নয়ন ও জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।