• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘গদি বা নেতার পরিবর্তন নয়, নীতি ও ব্যবস্থার পরিবর্তন চাই’

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল গনসংযোগ ও পথসভায় বলেন, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর নির্বাচন নয়, গণতন্ত্রের পথ সুগমকরার জন্য নির্বাচন চাই। টাকা-পেশীশক্তি, আঞ্চলিকতা-সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করে শুধু গদি বা নেতার পরিবর্তন নয়, আমরা নীতি ও চলমান দুঃশাসন ও লুটপাটের ব্যবস্থার পরিবর্তন করে শোষণমুক্ত দেশ গড়তে চাই। তাই এই বুর্জোয়া রাজনীতির বিপরীতে সুস্থ ধারার বাম গণতান্ত্রিক শক্তি নির্মাণ করা সময়ের দাবি। আমরা মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টায় এবং বাম বিকল্প শক্তি গড়ে তোলার আন্দোলন করে যাচ্ছি। তাই আগামী ৩০ তারিখে মই মার্কায় ভোট দিয়ে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নিজস্ব রাজনৈতিক শক্তি বাম বিকল্প গড়তে সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী মিরাবাজার, দর্জিপাড়া, সেনপাড়া, রায়নগর ও সিলেট সদরের এয়ারপোর্ট বাজার, ধোপাগুল বাজারে গনসংযোগ শেষে পথসভায় উপরোক্ত কথা বলেন।
গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য রুমন বিশ্বাস, শ্রমিকনেতা বকুল আলী, চা শ্রমিক ফেডারেশনের নেতা সুরন্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামী, মলয় দেব প্রমুখ।