• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জে শফি চৌধুরীর দিনভর গণসংযোগ ও পথসভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, জনগণের উপর পুলিশকে মারমুখী আচরণের নির্দিশ দিয়ে বর্তমান সরকার নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে সাধারণ মানুষের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানান।
শফি চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকারের নির্দেশে সাধারণ মানুষের প্রতি পুলিশ যে অন্যায় অত্যাচার করছে আগামী ৩০ ডিসেম্বর এর সমুচিত জবাব দিবে জনগণ। তিনি আগামী ২৯ ডিসেম্বর বিকেল থেকে ৩০ ডিসেম্বর রাত অবধি প্রতিটি ভোট কেন্দ্র পাহারাদানের মাধ্যমে ভোটের ফলাফল সংগ্রহ করে ঘরে ফিরতে বালাগঞ্জবাসির প্রতি আহ্বান জনান।
তিনি সোমবার তার নির্বাচনী এলাকা বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নে গণসংযোগ ও ৫টি পথ সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। প্রথমেই তিনি দেওয়ান বাজার ইউনিয়নে নশিওরপুর, মুরারবাজার, বাদেশপুর, দেওয়ানবাজার, তালতলা বাজার, মাদ্রাসার বাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের আজিজপুর বাজার ও বাংলাবাজারে এসব গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা হাজী বাবুল মিয়া ও ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান টুনু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা সোহেল আহমদ বকুল প্রমুখ।