• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট-৩ আসনে কয়েস চৌধুরীর সমর্থনে বিডিইআরএমের সভা অনুষ্ঠিত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট-৩ আসনে মাহমুদ-উস-সামাদ কয়েস চৌধুরী ও নৌকা প্রর্তীকের সমর্থনে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগষ্ঠেী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন- সারতি রানী ঋষি দাস পূজা।
সংগঠনের জেলা শাখার সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জু রবি দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সমন্বয়কারী শাহ ছমির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহাজোট প্রার্থী মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী পূণরায় নির্বাচিত হলে সিলেট জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি ও ছিন্নমূল ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে দিবেন।
আগামী ৩০ ডিসেম্বর দলীত জনগোষ্ঠী সহ সবাইকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা মো. লাহিনুর আহমদ লাহিন, মো. কয়েছ আহমদ।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট জেলার উপদেষ্টা মো. অনুর চৌধুরী, শাহনাজ বেগম, সহ সভাপতি শ্রীমতি লাল বাল্মীকি, সংগঠনের মহিলা সহ সভাপতি মিনা রানী ঋষী, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ ঋষী, কার্যকরি সদস্য স্বল্পনা রানী ঋষি দাস, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক রুহীত লাল রবি দাস, ফেঞ্চুগঞ্জ দলিত পরিষদ নেতা মনোরঞ্জন রবি দাস মুন্না, সদস্য খগেন্দ্র চন্দ্র ঋষি, অমৃত লাল ঋষি, পদ্মা রানী ঋষি, মো. মুকুল খন্দকার, রনজিত ঋষি, মথুরা রবি দাস, সতি রাম রবি দাস, দেবু রবি দাস, শাহেদা বেগম, রাহিমা বেগম, তাসলিমা চৌধুরী, সুচিত্রা রানী ঋষি, কুমতারা রানী ঋষি, সচিন্দ্র ঋষি, মিনতি রানী ঋষি, সুরেন্দ্র ঋষি, শর্মিলা রানী ঋষি, সমেন্দ্র ঋষি, অরুন ঋষি, সজিত ঋষি, ভবতোষ ঋষি, লালন রবি দাস, প্রিয় লাল ঋষি, ওমল লাল, শুভতোষ ঋষি শুভ, জগৎ ঋষি, সমির ঋষি, বিকাশ ঋষি, সাফি চৌধুরী প্রমুখ।