• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাজলশাহ এলাকায় ধানের শীষের সমর্থনে বিএনপির গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-১ আসনে ধানের শীষে সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় নগরীর ৩নং ওয়ার্ডের কাজলশাহ দিঘীরপাড় এলাকায় গণসংযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম, রাজিব কুমার দে রাজু, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. শামীম আহমদ চৌধুরী, সরফরাজ আহমদ চৌধুরী, সালেহ আহমদ, প্রিন্স, হাফিজ, জয়নাল আবেদীন রাহেল সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।