সিলেট :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সিলেট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. একে আব্দুল মোমেন ও নৌকা প্রতীকের সমর্থনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টায় সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে নগরীর ব্যস্ততম এলাকা বৃহত্তর আম্বরখানার বিভিন্ন মার্কেটের মাছবাজার, সবজি মার্কেট সহ বিপনী বিতানগুলোত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ ভোটাদের কাছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌছান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের আগামী ৩০ ডিসেম্বর ড. মোমেনকে বিজয়ী করে আবারো রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট-১ আসন উপহার দিতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচার মিছিল ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীর, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম, সুবেদুর রহমান মুন্না, জাকিরুল আলম জাকির, ইলিয়াছ আহমদ জুয়েল, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, লাহিন আহমদ, ইকবাল হোসেন, ইমামুর রহমান লিটন, উবায়েদ বিন বাসিত সুমন, আব্দুল হাফিজ নুর আলী, রুপম আহমদ, মুহিবুর রহমান মুন্না, ইফতেখার হোসেন সোহেল, সেবুল আহমদ সাগর, ইসলাম উদ্দিন, বুলবুল চৌধুরী, ইয়াসিন আহমদ, হাসনাত চৌধুরী শিপলু, এমদাদ হোসেন ইমু, আবদুর রহমান সুমেল, নাসির আহমদ, বিউটি আক্তার তামান্না, রিপন কোরেশী, আমিনুল ইসলাম আমিন, ইসলাহ উদ্দিন বাবলু, বাপ্পী দাস, জামাল আহমদ, কবির আহমদ, কোহিনুর আহমদ, শাহীন আহমদ, রুহুল আমিন, আব্দুল ওয়াদুদ সোহাগ, প্রসেনজিৎ, রুকন উদ্দিন, জুনায়েদ আল হাবিব, অমিত জিত, আরকান আহমদ প্রমুখ।