• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তারুণ্যের প্রথম ভোট হউক স্বাধীনতার পক্ষে: ডা. রাখি সেনগুপ্তা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

দিরাই প্রতিনিধি :
তারুণ্যের প্রথম ভোট হউক স্বাধীনতার পক্ষে ও উন্নয়নের পক্ষে। শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার, শেখ হাসিনার উন্নয়ন মূলক কাজ সম্পর্কে আপনাদের বলে দিতে হবেনা। আপনারা উপ-নির্বাচনে ভোট দিয়ে যেভাবে আমার মা ড. জয়া সেনগুপ্তাকে পাশ করিয়ে ছিলেন সেই ভাবে এবার মাকে পাশ করাতে নৌকা মার্কায় ভোট দিন। প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের এক মাত্র পুত্রবধূ ডা. রাখি সেনগুপ্তা দিরাই পৌরশহরের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন।
রবিবার রাত ১০টায় পৌরসদরের মজলিশপুর গ্রামে পথ সভায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জ্যোর্তিময় চৌধুরীর সভাপতিত্বে এবং দিরাই ডিগ্রী কলেজ শাখা সাবেক ছাত্রলীগের সাধার সম্পাদক মান্না তালুকদার লিমন সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া, দিরাই উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সোহেল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, কৃষকলীগ সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, যুবলীগ নেতা রায়হান মিয়া, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া,
বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শৈলেন্দ কুমার দাস, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অবিনাশ চন্দ্র দাস, ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হীরেন্দ্র দেবনাথ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র দাস, হরিপদ দাস, পৌরযুবলীগের যুগ্ন সম্পাদক কনিক চৌধুরী, মদনমোহন কলেজের ছাত্রলীগ নেতা রুবেল দাস, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিজয়, দিরাই কলেজ ছাত্রলীগ নেতা প্রান্ত দাস, প্লাবন দাস।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, আওয়ামীলীগ নেতা লতিফ তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল ছত্তার, সঞ্জিত তালুকদার, সরবিন্দু তালুকদার, নিপু তালুকদার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পংকজ পুরকায়স্হ অমর, বকুল দেবনাথ প্রমুখ।