• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় হাতপাখায় ভোট চেয়ে প্রার্থী হাফিজ মতিউরের গণসংযোগ

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

কুলাউড়া প্রতিনিধি :
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কুলাউড়ায় হাতপাখা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মৌলভীবাজার-২ আসনের প্রার্থী হাফিজ মতিউর রহমান।
২৩ ডিসেম্বর রবিবার দিনব্যাপী কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে হাতপাখা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা।
এরআগে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক প্রতিক বরাদ্দের পর থেকে উপজেলার ১৩ ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি বিভিন্ন বাজারে পথসভা করেন প্রার্থী হাফিজ মতিউর রহমান। প্রতিটা পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, কুলাউড়া উপজেলা সভাপতি ইয়াছিন শিকদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রিয় কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমদ মনসুর, মৌলভীবাজার জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, কুলাউড়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সভাপতি আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা সভাপতি নাছির আহমদসহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণসংযোগের বিষয়ে জানতে চাইলে প্রার্থী হাফিজ মতিউর রহমান বলেন, সারাদেশে আমাদের ২৯৯ জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমাদের দলের মুহতারাম আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম সাহেব ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। তবুও আমরা মাঠে আছি। এই আসনে বড় দুই দলের প্রার্থী সুলতান মনসুর ও এমএম শাহীনের প্রতি মানুষের বিশ্বাস নেই। তাই মানুষ এখন বিকল্প প্রার্থী হিসেবে আমাকে পছন্দ করছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে আশানরুপ ফলাফল করবো ইনশাল্লাহ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, কুলাউড়ার মানুষ এখন শান্তি চায়। বড় দুই দলের প্রার্থীদের উপর মানুষের আস্থা ও বিশ্বাস নাই। মানুষ বিকল্প প্রার্থী খুঁজছে। সেই তুলনায় আমাদের দলের পীর সাহেব মনোনীত প্রার্থী অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান। তিনি বলেন, বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় সাধারণ মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে। নির্বাচন সুষ্ঠু হলে ভালো ফল হবে বলে আমার বিশ্বাস।